
|
বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে
প্রকাশ:
১২ মার্চ, ২০২৬, ০২:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট চারটি ক্লাসের জন্য নুরানি সিলেবাসের নতুন বই বাজারে এনেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। শিশুমনের উপযোগী, দেশি-বিদেশি কারিকুলাম গবেষণা করে, দেশসেরা বিশেষজ্ঞ টিমের হাতে তৈরি করা হয়েছে বেফাকের নতুন সিলেবাস। কওমি মাদরাসা ও সকল দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নুরানি সিলেবাস অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে নতুন পাঠ্যসূচি। শিশুদের জন্য আকর্ষণীয় করে তুলতে দৃষ্টিনন্দন প্রচ্ছদের বইগুলোতে নানা রংয়ে প্রকৃতি নকশা ইত্যাদি আঁকা হয়েছে। বেফাকভুক্ত কওমি মাদরাসার নুরানিসহ সকল স্কুল, কিন্ডারগার্টেন ও নিজস্ব ব্যবস্থাপনার প্রাইভেট প্রতিষ্ঠানের উপযোগী করে তৈরি করা হয়েছে এই সিলেবাস। বেফাকের শিশু শ্রেণিতে আছে মোট চারটি বই। নূরানী বাংলা, নূরানী ইংরেজি, নূরানী গণিত, নূরানী আরবী। বাংলা বর্ণমালা থেকে ছন্দ-কবিতা, আলিফ-বা-তা-সা থেকে আরবি মাসের নামÑ সবই পাবে শিশুরা এক মলাটে। এছাড়াও ইংরেজি ভাষা ও গণিত বইয়ে যথেষ্ট যত্নের ছাপ রয়েছে। বেফাকের প্রথম শ্রেণিতে পাঠ্য করা হয়েছে মোট তিনটি বই। নূরানী বাংলা, নূরানী ইংরেজি ও নূরানী গণিত বই। শিশুরা বেফাকের নূরানী বাংলা বই থেকে খুব সহজেই ভাষা বানান ও বাক্যের গঠন প্রণালী শিখবে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, চার কালার এই বইয়ে কোনো প্রাণীর ছবি ব্যবহার করা হয়নি। শেখানো হয়নি ‘হাট্টি-মা টিম টিমের’ মতো কোনো অনর্থক ছড়া। আমাদের শিশুদের ছন্দে ছন্দে শেখানো হয়েছে নীতি নৈতিকতা ও আদর্শের আলাপ। বেফাকের দ্বিতীয় শ্রেণিতে নূরানী বাংলা, গণিত, নূরানী ইংরেজি বইয়ের সঙ্গে নতুন আঙ্গিকে যুক্ত হয়েছে নূরানী ভূগোল ও সমাজ বই। ভূগোল ও সমাজ বইয়ে চার কালারে জায়গা পেয়েছে দেশের জাতীয় পতাকা, বিশ্ব মানচিত্র, জাতীয় গুরুত্বপূর্ণ স্থানসমূহ। দ্বিতীয় শেণির বাংলা বইটিতে গুরুত্ব পেয়েছে আমাদের আকিদা-বিশ্বাস, সভ্যতা-সংস্কৃতির নানা দিক। ছড়া-কবিতা ও গল্পে আমাদের শিশুরা নবী-রাসুলের গল্প শিখবে। বেফাকের তৃতীয় শ্রেণিতে পাঠভুক্ত হয়েছে মোট ৫টি বই। বেফাক নূরানী বাংলা, বেফাক নূরানী গণিত, বেফাক নূরানী ইতিহাস, বেফাক নূরানী ভূগোল ও সমাজ, বেফাক নূরানী ইংরেজি। সবগুলো বইয়েই আছে রুচি ও আভিজাত্যের ছাপ। আছে মেধার খাটুনি। বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, বিশ্বমানের সমৃদ্ধ সিলেবাস গবেষণা করে বইগুলো তৈরি করা হয়েছে। বইগুলো শুধু মাদরাসা নয়; অন্যান্য প্রতিষ্ঠানের সিলেবাসের জন্যও উপযোগী। বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেন, বেফাক দীর্ঘদিন ধরে মাদরাসার শিশুদের জন্য পাঠ্যবই ছেপে আসছে। যুগের চাহিদার আলোকে শিশু মনের উপযোগী করে এবারই প্রথম বাজারে এনেছে নতুন সিলেবাস। আপনার প্রতিষ্ঠানের জন্য আজই পাঠ্যভুক্ত করতে পারেন বেফাকের নুরানি নেসাবের নতুন বই। বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন, বেফাক ইনশাআল্লাহ পরবর্তী সবগুলো শ্রেণির বইও নতুন আঙ্গিকে জাতিকে উপহার দেবে। আপনার প্রতিষ্ঠানের জন্য আজই পাঠ্যভুক্ত করতে পারেন বেফাকের নুরানি নেসাবের নতুন বই। আইএইচ/ |