
|
ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ:
০৭ মার্চ, ২০২৬, ০৫:৩০ বিকাল
নিউজ ডেস্ক |
ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের নবম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহত্তর মিরপুরকেন্দ্রিক এই মাদরাসা শিক্ষাবোর্ড আয়োজিত এবারের পরীক্ষায় গড় পাসের হার: ৯৮.২৬%। শনিবার (৭ মার্চ) বেলা দুইটার দিকে ইত্তেফাক কার্যালয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল কুদ্দুছ তালুকদার সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। পরে সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পাশাপাশি ইত্তেফাকের দপ্তর সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দের সামনে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে ফলাফল উপস্থাপন করা হয়। ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের অধীনে এবার মিরপুরের ১৫টি পুরুষ ও ১০টি মহিলাকেন্দ্রে তিনটি মারহালা বা স্তরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর মিরপুরের ১৯৪টি মাদরাসার মোট ৪৩৩৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রসংখ্যা ছিল ৩৩২৩ জন, ছাত্রীসংখ্যা ১০১৩ জন। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৩৯৬৭ জন। এর মধ্যে স্টারমার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে ২২৩২ জন; প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১০৬৭জন। মুতাওয়াসসিতা-১ (বালক) মারহালায় ৯৬.৭১ গড় পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার আইমান আল সাবিত। মুতাওয়াসসিতা-১ (বালিকা) মারহালায় প্রথম স্থান অধিকার করেছে জামিয়া মিল্লিয়া মাদানিয়ার নাহিমা আক্তার মীম। ইত্তেফাকের ওয়েবসাইট www.ettefaqmirpur.com থেকে ফলাফল দেখা যাবে। এছাড়া ইত্তেফাকের সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন— ‘ইত্তেফাক গঠনের ফলে বৃহত্তর মিরপুরের মাদরাসাগুলো ঐক্যবদ্ধ হয়েছে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেড়েছে।’ তিনি আরো বলেন— ‘ইত্তেফাক প্রতিষ্ঠার পর থেকে মিরপুরের মাদরাসাসমূহের পড়ালেখার মান অনেক বেড়েছে। মাদরাসাগুলোর মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।’ পাশাপাশি পরীক্ষক, নিরীক্ষক, নেগরান, অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা আদায় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইত্তেফাকের মহাসচিব মাওলানা লোকমান মাযহারী, সহ-সভাপতি মাওলানা আব্দুল সালাম, মাওলানা ঈসা কাসেমী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হানিফ কাসেমি, মাওলানা রহমতে এলাহী আরমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা ইলিয়াস হাসান কাসেমী, মাওলানা সাইফুজ্জামান, মাওলানা ফখরুদ্দীন আল হুসাইনী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবু হানিফ, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আবু হানিফ,মাওলানা তাওহিদ আহমদ, মাওলানা আদনান, মাওলানা আব্দুল মালেক, মাওলানা নাজমুল হাসান, মাওলানা সাখাওয়াত হোসাইন প্রমুখ। এমএম/ |