
|
জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা
প্রকাশ:
০৫ মার্চ, ২০২৬, ০৫:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
দেশসেরা দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়ায় ভর্তি তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি (২৫/২৬ মার্চ ঈসায়ি) নতুন শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হবে। কোটা খালি থাকলে ৭ শাওয়ালও ভর্তি চলবে। ভর্তি বিভাগসমূহ: কিতাব বিভাগ: উর্দু জামাত থেকে ইফতা পর্যন্ত সকল জামাতে (সীমিত কোটা)। মক্তব বিভাগ। হিফয বিভাগ। ফরম বিতরণ: সকাল ৭:৩০টা থেকে ৯:০০টা পর্যন্ত। দ্বিতীয় দিনও একই সময়ে ফরম প্রদান করা হবে। লিখিত পরীক্ষা: (মীযান থেকে ইফতা) সকাল ৯.৩০টা থেকে ১১.০০টা পর্যন্ত। মৌখিক পরীক্ষা: ক. উর্দু, তাইসীর, খুসুসী: সকাল ৮টা থেকে ১২.০০ এবং ২.৩০ থেকে আসর পর্যন্ত। খ. মীযান থেকে ইফতা: দুপুর ৩টা থেকে আসর পর্যন্ত। বিশেষ ঘোষণা: ১। এই প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষার্থীদের জন্য খুসুসি জামাতের ব্যবস্থা রয়েছে (এক বছরে উর্দু ও তাইসির সম্পন্নের সুযোগ)। ২। মিজান থেকে ইফতা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ভর্তি নম্বর পেলেই দ্বিতীয় মাস থেকে খাবার ফ্রি করার সুযোগ। ৩। উর্দু, তাইসির ও খুসুসী জামাতে প্রথম মাসিক পরীক্ষায় নির্ধারিত নম্বর পেলে খাবার ফ্রি করার সুযোগ। উল্লেখ্য, এখানে প্রতি পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদেরকে জামিআর পক্ষ থেকে নিয়মিত মাসিক বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ঠিকানা: রব্বানী নগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ যোগাযোগ: ০১৯০১৩১৬১৩৬ (তালিমাত), ০১৯০১৩১৬১৩১ (অফিস) আইএইচ/ |