
|
ইরানি দূতাবাসে শোক বইতে খেলাফত মজলিস নেতৃবৃন্দের স্বাক্ষর
প্রকাশ:
০৫ মার্চ, ২০২৬, ০৯:৪৫ সকাল
নিউজ ডেস্ক |
আমেরিকা-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সকল ইরানি জনগণের জন্য ঢাকাস্থ ইরানী দূতাবাসের খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। বুধবার (৪ মার্চ) স্বাক্ষর করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ও নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। এ সময় বাংলাদেশস্থ ইরানি কালচারাল কাউন্সিলর রেজা মীর মোহাম্মদীর সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। গত শনিবার চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতাদের অনেকেই নিহত হন। ইরানে এখনো হামলা চলছে। এই হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এমএম/ |