
|
ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার
প্রকাশ:
০৩ মার্চ, ২০২৬, ০৪:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী পরিচালিত ইত্তেফাকুল মাদারিসিল (কওমি আঞ্চলিক শিক্ষা বোর্ড) কওমিয়ার ৩০তম বৃত্তি ও সপ্তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী ১৭ রমজান শনিবার (৭ মার্চ) প্রকাশিত হবে। ইত্তেফাকুল উলামার প্রকাশনা বিভাগ ও সাহিত্য সম্পাদক মাওলানা আমীর ইবনে আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৩০তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গল ও বুধবার। এছাড়াও সপ্তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৭ জানুয়ারি। উক্ত বোর্ড পরীক্ষায় ময়মনসিংহ সদর ও অন্যান্য থানার কওমি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ রয়েছে। প্রতিবারের মতো এবারও ফলাফল থানাভিত্তিক ভাগ ও নির্ধারণ করে দেওয়া হবে বলে জানা যায়। আইএইচ/ |