
|
জাতীয় উলামা কাউন্সিলের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী সদস্যদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাহফুজুল হক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওলামায়ে কেরামের সার্বিক ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা করা হয় এবং আগামী দিনে জাতীয় রাজনীতিতে করণীয় নির্ধারণে বৃহত্তর পরিসরে প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে মতবিনিময় ও পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন—মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা শাহেদ জহিরী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা ওমর ফারুক, মাওলানা আরাফাত হুসাইন, মাওলানা এহসানুল হক, মাওলানা নেয়ামতুল্লাহ আমিন প্রমুখ। আইএইচ/ |