
|
‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’
প্রকাশ:
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি হাজী আব্দুল আউয়াল মজুমদার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কওমি মাদরাসাগুলো সহিহ ইসলামের ধারক ও বাহক। এই কওমি মাদরাসার চির শত্রুরা এর বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চালিয়ে মানুষকে প্রকুত দীন থেকে দূরে রাখার চক্রান্ত করছে। তারা বলেন, কারণ তারা জানে যতদিন কওমি মাদরাসা থাকবে ততদিন সহিহ দীন ও ইসলামকে কেউ আকবরের দীনে এলাহির মতো ব্যবহার করতে পারবে না। কাজেই কওমি মাদরাসার ভিত্তি নষ্ট করতে পারলে তারা তাদের ভ্রান্ত দীনে এলাহিকে প্রতিষ্ঠা করতে পারবে। সে চিন্তা চেতনার আলোকে কওমি মাদরাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না, কওমী আলেমরা কিছু জানে না মর্মে কিছু পোষ্য দালালদের ব্যবহার করছে। নেতৃদ্বয় দেশের সচেতন ইসলামপ্রিয় জনতাকে সতর্ক ও সজাগ থেকে এ সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান। |