
|
রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল
প্রকাশ:
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০০ বিকাল
নিউজ ডেস্ক |
|| ইমরান ওবাইদ || পবিত্র মাহে রমজান। একে একে শেষ হয়ে যাচ্ছে রহমতের দিনগুলো। এবারের রোজা শীতের শেষে শুরু হওয়ায় প্রথম দিকের দিনগুলো বেশ ছোট ছিল। অল্প সময় রোজা রাখতে হতো। তবে ঋতুর পরিবর্তনে বড় হচ্ছে দিন, সেই সঙ্গে বাড়ছে রোজা রাখার সময়ও। দীর্ঘ সময় রোজা রাখার ফলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। এই সমস্যা এড়াতে ইফতারের তালিকায় রাখতে পারেন এমন কিছু ফল, যা শরীরে পানি শূণ্যতা পূরণে সাহায্য করবে। ১. তরমুজ: এতে রয়েছে ৯২% পানি, যা শরীরের পানিশূন্যতা দ্রুত পূরণ করে। এছাড়া তরমুজে ভিটামিন এ, সি এবং বি-৬ রয়েছে। ইফতারে তরমুজ কেটে বা এর জুস বানিয়ে খেতে পারেন। ২. শসা: শসায় রয়েছে ৯৫% পানি, যা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি হজমশক্তি বৃদ্ধি করে। ইফতারে সালাদ হিসেবে বা স্মুদি করে শসা খেতে পারেন । ৩. ডাবের পানি: মিনারেল সমৃদ্ধ এই পানি শরীরকে তাৎক্ষণিকভাবে তরতাজা করে। এটি শরীরে পানি ও শক্তির ঘাটতি পূরণে অনেক কার্যকর। তাই ইফতারে ডাবের পানি পান করার চেষ্টা করুন। ৪. পেঁপে: পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে পানি ও আঁশ (ফাইবার) থাকে। এটি শরীরের পানির অভাব মেটানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমশক্তি বৃদ্ধি করে। তাই ইফতারের তালিকায় পাকা পেঁপে রাখতে পারেন। ৫. মাল্টা ও কমলা: এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন সি। এগুলো শরীরের ক্লান্তি দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ইফতারে সরাসরি মাল্টা বা কমলা খেতে পারেন অথবা ঘরে জুস তৈরি করে পান করতে পারেন। আইএইচ/ |