
|
জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড
প্রকাশ:
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০২ দুপুর
নিউজ ডেস্ক |
কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা ও অফিস ত্যাগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো- সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টা মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ (পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময় বিকেল ৫টা) আগে কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না। অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিজ বিভাগের প্রধান (রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক ও প্রকাশনা নিয়ন্ত্রক)-এর অনুমতি গ্রহণকরত: সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর তফসিল অনুযায়ী ডিজিটাল হাজিরা প্রদানকরত: অফিস ত্যাগ করতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব আঞ্চলিক অফিসের কর্মকর্তা, কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে কর্মস্থল ত্যাগ করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তির শেষে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। আইএইচ/ |