
|
জামিয়া আশরাফিয়ার নতুন মুহতামিমকে মামুন আব্দুল্লাহ কাসেমীর অভিনন্দন
প্রকাশ:
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আশরাফিয়া ত-ব্লক,মিরপুর-১২ এর নতুন মুহতামিম মাওলানা মুফতি ফরহাদ হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকার মুহতামিম ও জমিয়ত নেতা মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। ওই বিবৃতিতে মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, আমি আশা করি- যোগ্য ব্যক্তির হাতে মাদরাসাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। মুফতি ফরহাদ হোসাইন নিজ মেধা ও দক্ষতার মাধ্যমে খুব শিগগিরই তার নতুন প্রতিষ্ঠানটিকে দেশের উল্লেখযোগ্য একটি কওমি মাদরাসা হিসেবে প্রতিষ্ঠা করবেন বলে আমি আশাবাদী। উল্লেখ্য, শিক্ষাজীবনের হাতেখড়ি থেকে আনুষ্ঠানিক সমাপ্তি এবং শিক্ষকতার সূচনা থেকে এখন পর্যন্ত সর্বক্ষেত্রেই মাওলানা ফরহাদ হোসাইন আপন মেধা, যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। মক্তব, হিফয থেকে মুতাওয়াসসিতা পর্যন্ত মদিনাতুল উলুম নগরকান্দায়, মুতাওয়াসসিতা থেকে সানাবিয়া পর্যন্ত শামসুল উলুম খাবাসপুর ফরিদপুরে, সানাবিয়া থেকে ইফতা পর্যন্ত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মিরপুর-১৩ এর সকল মারহালা এবং সকল প্রতিষ্ঠানেই তিনি ছিলেন আপন প্রতিভায় অনন্য। সঙ্গত কারণে শিক্ষা সমাপন করতেই নিজ শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মিরপুর সেকশন-১৩ তে আসাতিযায়ে কেরাম কর্তৃক দরসিয়াতের মুদাররিস হিসেবে নিয়োগ পেয়ে কর্মজীবন আরম্ভ করেন এবং টানা পাঁচ বছর একই প্রতিষ্ঠানে কাজ করার পরে ২০১৮ থেকে বর্তমান পর্যন্ত জামিয়া আরাবিয়া আশরাফিয়া ব্লক-ত পল্লবী সেকশন ১২ মিরপুরে সিনিয়র মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মদক্ষতার ভিত্তিতে এবং মাদরাসার তা’লীমি ও তা’মীরি উন্নয়নের স্বার্থে পরিচালনা পরিষদ তার উপর আস্থা রেখে মুহতামিমের মতো সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর ন্যাস্ত করেছে। মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, আমাদের আশা- মুফতি ফরহাদ হোসাইনের পরিচালনার সুদক্ষ হাত ধরে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি উৎকর্ষতার চরম শিখরে উন্নীত হতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এমএম/ |