
|
এপ্রিলে হবে স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা
প্রকাশ:
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
গত বছরের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০ শতাংশ এবং বেসরকারিতে ২০ শতাংশ বৃত্তি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তিনি এও জানান, মামলা-সংক্রান্ত কারণে গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়নি। তিনি আরও বলেন, এপ্রিলে কোরবানি ঈদের আগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা আগে নেই, তারপর। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আইএইচ/ |