দাম কমল এলপি গ্যাসের
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৫ দুপুর
নিউজ ডেস্ক

 ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। 

ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এখন থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

আইএইচ/