
|
২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ই-ভিসা চালু
প্রকাশ:
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বার্তায় হাইকমিশন এই তথ্য জানায়। বার্তায় বলা হয়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীদের পাসপোর্টের তথ্য জমা দিয়ে ই-ভিসা যাচাইয়ের জন্য একটি UK Visas and Immigration (UKVI) অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বার্তায় আরও বলা হয়, ভ্রমণের আগে সংশ্লিষ্ট তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ ও যাচাই করা বাধ্যতামূলক। তথ্য সম্পূর্ণভাবে আপডেট হওয়ার পরই ভ্রমণকারীরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। আরও জানানো হয়েছে, এ সেবা গ্রহণের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না। ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আইএইচ/ |