শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত রাখবো : শিক্ষামন্ত্রী
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৮ দুপুর
নিউজ ডেস্ক

আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার, এমন বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। 

এহছানুল হক মিলন বলেন, আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না। এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখবো। সব সেক্টর দুর্নীতিমুক্ত রাখবো।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হবে। রাজনীতিমুক্ত মন্ত্রণালয় হবে। এই দুটি বিষয় থেকে মন্ত্রণালয়মুক্ত রাখবো। আমরা যেকোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেব।

এ সময় তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সেখানে উপস্থিত ছিলেন।

 

আইএইচ/