
|
ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা : পিয়া জান্নাতুল
প্রকাশ:
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল। পোস্টে তিনি জানান, তার একাধিক পরিচয় রয়েছে—তিনি একজন ফ্যাশন মডেল, একই সঙ্গে আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মত প্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন। ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের বলে জানান পিয়া। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।’ এ বিষয়ে পিয়া বলেন, ‘আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে—সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সব সময় থাকে—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’ সবশেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান। এনএইচ/ |