
|
কার্যকরী ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়তে হবে: শিক্ষামন্ত্রী
প্রকাশ:
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে গুরুত্ব দিয়ে বেকারত্ব বাড়ায় এমন শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে কার্যকরী ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে। বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে হবে। প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর দিতে হবে গুরুত্ব। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থার সবগুলো স্তরে কোথায় কোথায় দুর্বলতা আছে। তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা করা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দফতর রয়েছে, সবগুলো দুর্নীতিমুক্ত দেখতে চান বলেও জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। আইএইচ/ |