
|
ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা
প্রকাশ:
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
বিএনপির কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, এমনকি সরকারিভাবে কোনো প্লটও নেবেন না। এমএম/ |