এনসিপির নাহিদের বাসায় তারেক রহমান
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৯ রাত
নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮ টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বেইলি রোডে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন তারেক রহমান। পরে রাত সাড়ে ৮টার দিকে নাহিদের বাসায় পৌঁছান তিনি।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ-এর সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

 এমএম/