
|
ফুল-মিষ্টি নিয়ে বিজয়ীর বাড়িতে শিশির মনির
প্রকাশ:
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৪ দুপুর
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরী। আসনটিতে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিজয়ী প্রার্থী নাছির চৌধুরীর বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে ছুটে যান শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করে শিশির মনির লেখেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক। আরএইচ/ |