
|
গোলাম পরওয়ারের আসনে বিএনপির জয়
প্রকাশ:
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ রাত
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ১১ দল মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বেসরকারি ফলাফলে পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ১ লাখ ৪৭ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে এই আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন মোহাম্মদ আলি আসগার। উল্লেখ্য, ১৫০টি ভোটকেন্দ্র সম্বলিত এই আসনে মোট ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন ভোটার রয়েছেন। ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে। এমএম/ |