
|
অসুস্থ হয়ে হাসপাতালে রুহুল কবির রিজভী
প্রকাশ:
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৪ রাত
নিউজ ডেস্ক |
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। তিনি বলেন, আজ বিকেলে শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় রিজভী সাহেবকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। রিজভীর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে । এমএম/ |