
|
আগামীকাল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
প্রকাশ:
০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৪ রাত
নিউজ ডেস্ক |
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের ছুটি ও এ-সংক্রান্ত ক্যালেন্ডার অনুমোদনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এমএম/ |