
|
বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পাটওয়ারী
প্রকাশ:
০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৫ বিকাল
নিউজ ডেস্ক |
হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.কে নিয়ে বিতর্কিত ও কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে গিয়ে হঠাৎ হাজির হন পাটওয়ারী নিজেই। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি মাদরাসায় পড়াশোনা করেছি। আমি এভাবে কাউকে কষ্ট দিতে চাইনি। আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। এভাবে আমার বলা ঠিক হয়নি। আপনারা আমাকে ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুকে এক পোস্টে লেখেন, আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। এমএম/ |