
|
আজ নির্বাচনী ইশতেহার দেবে জামায়াত ও ইসলামী আন্দোলন
প্রকাশ:
০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৫ সকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। দুটি দলই পৃথক অনুষ্ঠানে নিজ নিজ ইশতেহার ঘোষণা করবে। গত শনিবার (৩১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) ইশতেহার প্রকাশ করার কথা জানায় ইসলামী আন্দোলন। ওই দিন দুপুরে দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে এই সিদ্ধান্ত হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এর একদিন পরে গত রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে জানান, ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জামায়াতে ইসলামীর ইশতেহার প্রকাশ করা হবে। পরে সোমবার জামায়াত আমিরের সেই পোস্টটি সম্পাদনা করে ৩ ফেব্রুয়ারির জায়গায় ৪ ফেব্রুয়ারি ইশতেহার প্রকাশের কথা বলা হয়। এনএইচ/ |