
|
খ্যাতিমান বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী গুরুতর অসুস্থ, দোয়া কামনা
প্রকাশ:
০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১১ সকাল
নিউজ ডেস্ক |
দেশের খ্যাতিমান বক্তা ও জামিয়া তালিমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি পেটের পীড়াজনিত সমস্যায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন। এজন্য রমজান পর্যন্ত তার সব মাহফিল প্রোগ্রাম স্থগিত রাখা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) তার ছোট ভাই মাওলানা হাবিবুর রহমান মিছবাহ বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন। মাওলানা হাবিবুর রহমান মিছবাহ জানান, হাফিজুর রহমান সিদ্দিকী দীর্ঘদিন যাবত পেটের পীড়াজনিত সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে রাজধানীর শেরে-বাংলা নগরের শ্যামলী হাসপাতালে চিকিৎসারত ছিলেন। বর্তমানে বাসায় অবস্থান করছেন। ভিসার জটিলটা শেষ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। মাওলানা মিছবাহ জানান, হাফিজুর রহমান সিদ্দিকী গত শুক্রবার কিছুটা সুস্থতাবোধ করায় জুমার নামাজ পড়াতে বের হয়েছিলেন। কিন্তু পথিমধ্যে পুনরায় অসুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। রমজান পর্যন্ত তার সব মাহফিল প্রোগ্রাম স্থগিত রাখার কথাও জানানো হয়েছে। এনএইচ/ |