
|
বাজারে এলো লেখকপত্রের ২৭তম সংখ্যা
প্রকাশ:
৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:৪২ সকাল
নিউজ ডেস্ক |
লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের জানুয়ারি-মার্চ ২০২৬ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২৭টি সংখ্যা প্রকাশিত হলো। বিশেষায়িত পত্রিকাটি সাত বছরের বেশি সময় ধরে প্রকাশিত হচ্ছে। চলতি সংখ্যায় সম্প্রতি মারা যাওয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর রচিত মহিউদ্দিন আহমদের ‘খালেদা’ বইয়ের নেপথ্য কথা স্থান পেয়েছে। বিশেষ সাক্ষাৎকারে সূচিবদ্ধ হয়েছেন বিশিষ্ট আরবি সাহিত্যিক শায়খ আরীফ উদ্দীন মারুফ। রয়েছে আট কবি-সাহিত্যিকের ভোটের লড়াই নিয়ে অজানা কাহিনি। মাওলানা লিয়াকত আলী জানিয়েছেন তার সাংবাদিকতার তিন দশকের গল্প। সদ্য চলে যাওয়া বিরল ও বৈচিত্র্যপূর্ণ গুণের অধিকারী লেখক পীর জুলফিকার আহমদ নকশবন্দীকে নিয়ে লিখেছেন জহির উদ্দিন বাবর। আধিপত্যবাদ বিরোধী বিপ্লবে শহীদ ওসমান হাদির কবিতা ও লেখালেখি নিয়ে কলম ধরেছেন জিয়া হক। লেখক হয়ে ওঠার গল্প বলেছেন নাসিরুদ্দীন তুসী। তারুণ্য ভাবনায় সূচিবদ্ধ হয়েছেন ওমর ফারুক ফেরদৌস। প্রথম লেখা নিয়ে স্মৃতিচারণ করেছেন পশ্চিমবঙ্গের লেখক মুহাম্মাদ শামসুদ্দোহা কাসেমী। রয়েছে চলে যাওয়া ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে নিয়ে ফিচার। লেখা শেখা যায় নাকি জন্মগত এ ব্যাপারে রয়েছে পর্যালোচনা। ঝটপট বিভাগে সূচিবদ্ধ হয়েছেন আতাউর রহমান খসরু। তারুণ্য বিভাগে ‘আকাঙ্ক্ষায় শিল্প-সৃজনে সমৃদ্ধ বাংলাদেশ’ শিরোনামে আটজনের লেখা স্থান পেয়েছে। ‘কতটা জমবে অসময়ের বইমেলা’ শিরোনামে রয়েছে একুশে বইমেলা নিয়ে বিশ্লেষণ। তাছাড়া ছড়া কবিতা, চ্যাটজিপিটি দিয়ে লেখালেখি, আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশি লেখকের বেস্ট সেলার বই এবং কলকাতা বইমেলায় বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে রয়েছে স্বতন্ত্র লেখা। লেখকপত্রের চলতি সংখ্যা সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের বই মাকের্টের হাবিবিয়া বুক ডিপো থেকে। এছাড়া বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরী, চৌধুরীপাড়ায় আওয়ার ইসলামের কার্যালয় এবং যাত্রাবাড়ীর মোল্লার বই ডটকমেও পাওয়া যাবে। কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে। সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন ০১৯১৮৭০৬০৩৫ নাম্বারে। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত। এনএইচ/ |