ফকিহুল মিল্লাত হযরতওয়ালা মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ -এর  গুরুত্বপূর্ণ কিছু মালফুযাত
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক

[হযরত ফকীহুল মিল্লাত রহ. এর একজন খলীফা ছিলেন হযরত মাও. আবু সাঈদ এখলাশপুরী রহ.। যিনি নোয়াখালীর জামিয়া ইসলামিয়া মাইজদী -এর নায়েবে মুহতামিম ছিলেন। হযরত ফকীহুল মিল্লাত রহ. এর জন্য ফিদা ছিলেন। নিজ শায়খের প্রতি অগাধ আস্থা থেকেই হযরতের বয়ানকে গুরুত্ব দিতেন এবং যতেœর সাথে সেগুলোকে লিখে রাখতেন আপন ডায়রীতে। কখনো কখনো তারিখ এবং স্থানসহ লিখে রেখেছেন। আবার সব ডায়রীর বিক্ষিপ্ত মালফুযাতকে একটি ডায়রীতে সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে জমা করেছেন। হযরতের মৃত্যুর পর তাঁর কয়েকটি ডায়রী মুফতী নূর হুসাইন হাফিজাহুল্লাহ মারফতে হস্তগত হয়েছে। অনেক মালফুয নিজেও হযরত ওয়ালা রহ. থেকে শুনেছি।  সেখান থেকে অতি মূল্যবান কিছু মালফুয পাঠকদের খেদমতে পেশ করা হল।]
   
১. হযরতওয়ালা রহ. বলেন, সালাম দ্বারা ঘরের মধ্যে বরকত অবতীর্ণ হয়, পরিবারের সদস্যদের মাঝে মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। অন্যথায় শয়তান আপসে বিবাদ সৃষ্টি করতে থাকে। 

২. হযরতওয়ালা রহ. বলেন, মাআরিফুল কুরআন কিতাবে মুফতী শফী রহ. লিখেন, ইলম -এর কাজে লিপ্ত থাকা সুন্নাতে গায়রে মুকাররারা থেকে উত্তম। আর সুন্নতে মুকাররারা অর্থাৎ আওয়াবীন, চাশতের নামাজ ইত্যাদি ইলমের কাজে মশগুল থাকা থেকে উত্তম। (১-১১-১৯৯৮ইং স্থান: জামিয়া ইসলামিয়া মাইজদী)

৩. হযরতওয়ালা রহ. বলেন হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহ. বলতেন, বর্তমানে আল্লাহওয়ালা হওয়ার জন্য সেই পরিমাণ মুজাহাদার প্রয়োজন নেই যে পরিমাণ পূর্বযুগে প্রয়োজন ছিল। এই যুগে যদি কোন ব্যক্তি হিম্মত করে তিনটি কাজে গুরুত্ব দেয় আল্লাহ চাহে তো সে যুগের অলীআল্লাহ হয়ে যাবে। 
‍এক. اجتناب عن معصیۃ اللہ অর্থাৎ আল্লাহর অবাধ্যতা পরিহার করা। দুই. دوام ذکر اللہ অর্থাৎ সর্বদা আল্লাহকে স্মরণ করা। তিন. صحبة اهل الله অর্থাৎ আল্লাহওয়ালাদের সুহবত অর্জন করা। 
অতঃপর হযরতওয়ালা রহ. বলেন, আল্লাহর নাফরমানী তিন প্রকার: ১. حیوانی معصیت অথাৎ বান্দার হক নষ্ট করা। ২. شھوتی معصیت অর্থাৎ কু-দৃষ্টি,  ব্যাবিচার ইত্যাদি। ৩. نفسانی معصیت অর্থাৎ গীবত, অহংকার ও হিংসা ইত্যাদি। আর আল্লাহ তায়ালার জিকির তিন প্রকার: ১. জিকরে যবানী তথা মৌখিক জিকির। ২. যিকরে কলবী তথা আন্তরিক জিকির ৩. যিকরে আমলী তথা আমলী জিকির অর্থাৎ খাওয়া, পান করা, ঘুমানো, ঘুম থেকে উঠা, চলাফেরা ইত্যাদি সুন্নত অনুযায়ী করা। তিনি আরো বলেন, আল্লাহওয়ালাদের সুহবত পূর্বের দুই প্রকারের জন্য সহায়ক । আর উক্ত তিনটি কাজ হল বাতেনী। এগুলোর সাথে সাথে আরো চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক. লেনদেন সঠিক হওয়া. দুই. আচার-ব্যবহার সঠিক হওয়া তিন. তেলাওয়াত শুদ্ধ হওয়া। চার. সুন্নতের অনুসরণ করা। (২৯-১১-২০০০ইং)

৪. হযরতওয়ালা রহ. বলেন, সালেক তথা আল্লাহর পথের যাত্রীদের জন্য উচিত নফল ইবাদতের ইহতিমাম করা। যদি কখনো কোন নফল আমল ছুটে যায় তাহলে তা কাযা করে নিবে। যদিও নফস বলবে  যে, নফলের তো কাযা করতে হয় না। কথা সঠিক, তবে এই কাযা দ্বারা তো উদ্দেশ্য হচ্ছে নফসকে সাজা দেওয়া। (অর্থাৎ এতে নফস সামান্য অজুহাতে পরবর্তীতে নকল আমল ছেড়ে দেওয়ার সাহস করবে না।)

৫. হযরতওয়ালা রহ. বলেন, পেসাব করার পর মানুষের সামনে পেসাব শুকানোর জন্য ঢিলা নিয়ে পায়চারি করা শিষ্টাচার পরিপন্থী ।

৬. হযরতওয়ালা রহ. বলেন, হযরত আবরারুল হক হারদূয়ী রহ. বলেন, চারটি কাজ সকল গুনাহের মূল। দুটি যাহেরী তথা বাহ্যিক। ১. بدگمانى (কু-ধারণা) ২. بد نظری (কু-দৃষ্টি)  আর দুটি বাতেনী তথা আন্তরীক। ১. حسد وبغض (হিংসা-বিদ্বেষ) ২. کبر وعجب (অহংকার ও অহমিকা)

৭. হযরতওয়ালা রহ. উলামাদের জন্য নিজের নেযামুল আওকাত তৈরীর গুরুত্বারোপ করতে গিয়ে বলেন, হযরত থানভী রহ. বলেছেন, যে ব্যক্তি নিজের নেযামুল আওকাত বানায়নি এবং নিজের সময়ের হিসাব রাখেনা যে, কোথায় সময় খরচ হচ্ছে; সে মূলত মানুষই নয়। 

৮. হযরতওয়ালা রহ. বলেন, এক ব্যক্তি হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজেরে মক্কী রহ. এর খিদমতে উপস্থিত হয়ে মুসিবতের শেকায়ত করল এবং দুয়া চাইল। তো হযরত তার জন্য দুয়া করলেন। কিন্তু পরে বললেন, এই লোকটি عارف وسالک নয়। কারণ আরেফের শান হবে تفویض অর্থাৎ আল্লাহ তাআলা যে হালতে রাখে তাতে সন্তুষ্ট থাকা। আর تصوف এর সারকথায় হচ্ছে- تفویض। বিবি-বাচ্চাদের পক্ষ থেকে অসন্তুষ্টি হবে, প্রতিবেশীর পক্ষ থেকে জুলুম-নির্যাতন হবে, এভাবে যত হালাতই তার আসবে তাতে সবর করবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা বলে জ্ঞান করবে।  ہرچہ آید ترا أزظلمات وغم * آں زبےباکی وگستاخی ست ہم ۔ 

৯. হযরতওয়ালা রহ. বলেন, হযরত হাফিজ্জী হুযুর রহ. বলতেন, সিলসিলার মধ্যে আমি ছোট এবং অযোগ্য। কিন্তু আমার উপরের সকলেই কামিল-মুকাম্মাল। আর সিলসিলার মধ্যে ফুয়ূযাত উপরওয়ালাদের থেকে আসে। তিনি আরো বলতেন, সুন্নাতের অনুসারী হও। কারণ যে যত বেশী সুন্নাতের পাবন্দ হবে সে ততোই কামেল হতে পারবে। বরং ফুয়ূযাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। (৯-৯-১৯৯৮ইং)

১০. হযরতওয়ালা রহ. বলেন, রমযান শরীফে বিশেষভাবে একাগ্রতা/নির্জনতা অবলম্বন করুন। আর  একাগ্রতার জন্য সবচে’ উত্তম স্থান হচ্ছে- মক্কা ও মদিনা। হযরত থানভী রহ. বলেন, দুনিয়া ওয়ালাগণ নিজে গুমরাহ হওয়া সত্ত্বেও অন্যের ফিকিরে থাকে। মুহতামিম মুদাররিসদের বেতনের  জন্য পেরেশান। মুআল্লিম ছাত্রদের সংশোধনের জন্য চিন্তায় বিভোর। এভাবে প্রত্যেক লোক বিবি বাচ্চাদের জীবন-জীবিকার চিন্তায় জীবন শেষ করে দিচ্ছে। বিবি-বাচ্চাদের হক তো অতটুকু যা কুরআনে বর্ণিত হয়েছে- ومتِّعوھنّ علی الموسع قدرہ وعلی المقتر قدرہ  অর্থাৎ ধনি ব্যক্তির উপর তার সামর্থ অনুযায়ী আর দরিদ্রের উপর তার সামর্থ অনুযায়ী। (সূরা বাকারা-২৩৬) সুতরাং আমাদেরকে নিজের উন্নতির ফিকিরে নির্জনতা অবলম্বন করতে হবে। হাটহাজারী মাদরাসার মুফতী আহমাদুল হক রহ. এর যখন নিজের সংশোধনের ফিকির অনুভব হল, তো তিনি মাদরাসা থেকে ছুটি নিয়ে নিয়েছেন এবং বিবিকে বলে দিয়েছেন, আমি তো চলে যাচ্ছি, তুমি থাকতে চাইলে থাকতে পার আর না হয় নিজের উপর তালাক অর্পণ করে চলেও যেতে পার। এই বলে তিনি শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ. এর সান্নিদ্ধে চলে গেলেন এবং সেখানে এক বছর ছিলেন। 

১১. হযরতওয়ালা রহ. বলেন, নির্জনতা অলম্বন কর। দুনিয়ার আশেক হয়ো না বরং দুনিয়ার মাশুক হও। আর দুনিয়ার মাশুক হওয়ার জন্য আল্লাহ তাআলার আশেক হওয়া জরুরী। যদি তুমি আল্লাহ তাআলার আশেক হয়ে যাও এবং দুনিয়া বিমূখ হয়ে যাও তো দুনিয়া তোমার আশেক হয়ে যাবে। 

১২. হযরতওয়ালা রহ. বলেন, হযরতওয়ালা হারদূয়ী রহ. আমাকে একটি মুরাকাবা দিয়েছেন। যে, اللہ حاکم بھی ہے اورحکیم بھی ہے ۔ حاکم ہونے کی حیثیت سے جوبھی حکم کرنا چاھتاہے کرسکتاہے ۔ اور حکیم ہونے کی حیثیت سے اسکے ہرہر حکم میں کچھ نہ کچھ حکمت ہوتاہے 
অর্থাৎ আল্লাহ তাআলা হাকিম (বিচারক)। এবং তিনি হাকীম (প্রজ্ঞাময়)। কাজেই হাকিম হওয়ার দৃষ্টিতে তিনি যে বিচারই করতে চান করতে পারেন। আর হাকীম হওয়ার দৃষ্টিতে তার প্রতিটি বিচার এর মধ্য কোন না কোন প্রজ্ঞা এবং রহস্য অবশ্যই আছে। ) মানুষের জীবনে দৈনিক অনেক নামোয়াফেক ঘটনা ঘটে থাকে আর এই মুরাকাবা তার সকল নামোয়াফেক ঘটনাকে তার মোয়াফেক বানিয়ে দিবে এবং দুঃশ্চিন্তা দূর করে দিবে। 

১৩. হযরতওয়ালা রহ. বলেন, সালেকদের জন্য সর্বদা ওযুর সাথে থাকা উচিত। হযরত মাও. মসিহুল্লাহ খান রহ. এক রাত্রে জরুরত সারার জন্য উঠলেন এবং ওযু ছাড়া শুয়ে পড়ার ইচ্ছা করলেন। কিন্তু সাথে সাথেই এই খেয়াল আসল যে, যদি আমি ওযু ছাড়া শুয়ে যায় আর এ অবস্থায় আমার মৃত্যু এসে যায় তো আমার এই  মৃত্যু সুন্নাত পরিপন্থি হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পেসাব করার পর ওযু করতেন। কোন কোন বুযুর্গের জীবনীতে লেখা আছে -এক রাত ওযুর সাথে ঘুমানোর জন্য তাকে চৌদ্দ বার ওযু করতে হয়েছে। আর প্রত্যেক বারই আনন্দের সাথে ওযু করতেন যাতে তার ঘুমানো সুন্নাতের সাথে হয়।

১৪. হযরতওয়ালা রহ. বলেন, আমি আমার শায়খ হযরতওয়ালা হারদূয়ী রহ.কে বললাম যে, হযরত আমার মধ্যে একটা রোগ আছেÑ আমার কাছে যদি কোন জেনারেল শিক্ষিত লোক বাইআতের আবেদন করে তো অন্তর তার প্রতি আকৃষ্ট হয় না। আর যদি কোন আলেম আসে তো অন্তর খুশি হয়। এই রোগের চিকিৎসা কি? হযরতওয়ালা রহ. জবাবে বললেন, এটা রোগ নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই প্রকারের ইলম দিয়েছেন। একটির বর্ণনা দিয়েছেনÑ یتلوعلیھم آیاته  দ্বারা। আর দ্বিতীয়টির বর্ণনা দিয়েছেন- ویعلمھم الکتاب والحکمة দ্বারা। আর এই দ্বিতীয় প্রকারের ইলমের হকদার শুধু উলামায়ে কেরামই। 

১৫. হযরতওয়ালা রহ. বলেন,  হযরত হাসান বসরী রহ. যিনি একশত বিশ জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। তিনি একটি গোলাম ক্রয় করেছেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হে গোলাম তোমার নাম কি? গোলাম জবাব দিল, গোলামদের কোন নির্দিষ্ট নাম থাকে না।  বরং মুনিব যে নামে তাকে ডাকে তাই তার নাম হয়। অতঃপর জিজ্ঞেস করলেন, তুমি কি খাও? উত্তর দিল, মনিব যা খাওয়ায় তাই খাই। জিজ্ঞেস করলেন, তুমি কেমন পোষাক পরিধান করতে ভালবাস ? উত্তর দিল, মনিব আমাকে যে ধরণের পোষাক দেয় তাই পরিধান করি। গোলামের এমন উত্তর শুনে হাসান বসরী রহ. কেঁদে ফেললেন। অবস্থা দেখে গোলাম জিজ্ঞেস করল, আপনি কাঁদছেন কেন? তিনি উত্তর দিলেন, এত দিন আমি গাফলতের ঘুমে বিভোর ছিলাম, আজ তুমি আমাকে সজাগ করে দিয়েছ। অর্থাৎ তোমার কথায় আমি বাস্তব আবদিয়্যাত এর শিক্ষা লাভ করেছি। 

১৬. হযরতওয়ালা রহ. বলেন, আমাদের মধ্য হতে সকলেই ময়দানে কাজ করা উচিত। যেমন আমরা কেউ পূর্ণ যোগ্যতা অর্জন করে দরস-তাদরীসের কাজ করি না। এভাবে পূর্ণ যোগ্যতা না হওয়া সত্ত্বেও ইসলাহী কাজ শুরু করা উচিত। হয়ত কাজ করতে করতে একদিন আল্লাহ তাআলার পক্ষ্য থেকে যোগ্যতা দিয়ে দেওয়া হবে। যেমন এক ডাকাতের সর্দারের ঘটনা প্রসিদ্ধ আছে- সে যৌবনে দীর্ঘ দিন পর্যন্ত ডাকাতি করেছে। যখন বৃদ্ধ হল, দূর্বল হয়ে গেল তখন এক বসে আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করল। কিছু দিন পর মানুষেরা তাকে বুযুর্গ মনে করে তার কাছে আসতে আরম্ভ করল। আর সেও পীরের মত যিকির-আযকারের ওযীফা দিতে আরম্ভ করল। মুরিদেরা নিজের এখলাসের বদৌলতে আমল করে উন্নতি হতে হতে ওলীর স্তরে পৌঁছতে সক্ষম হয়ে গেছে। তখন মুরিদেরা একদিন মুরাকাবা মাধ্যমে নিজেদের স্তর দেখতে চাইল। পরে সকলে সিদ্ধান্ত নিল নিজেদের পীর সাহেবের স্তর দেখবে। কিন্তু মুরাকাবা করে কিছুই তারা দেখছিল না। তারা ভাল ধারণাবশত ভাবল হয়ত আমাদের শায়খের মর্যাদা এতো উপরে যেখান পর্যন্ত আমরা পৌঁছতে পারব না তাই আমরা দেখছিনা। একদিন সাহস করে তার নিজেদেও শায়খকে সব খুলে বলল এবং এও জানালো যে, আমরা আপনার মাকাম দেখতে পাচ্ছিলাম না। ঘটনা শুনে ঐ পীরসাজা ডাকাতের সর্দার কেঁদে ফেলল এবং বাধ্য হয়ে তাদেরকে নিজের আসল পরিচয় বলল। তার মুরীদরা ছিল নেককার ও ভালো। তারা পীরের উপর ক্ষুব্দ হয়নি বরং ভাবল, ডাকাত হোক আর যাই হোক এই লোকের উছিলায় আমরা আল্লাহর সন্দান পেয়েছে, তাই আমরাও আল্লাহর কাছে তাঁর জন্য দোয়া করা আমাদের কর্তব্য। তারা এখলাস ও রোনাযারীর মাধ্যমে দোয়া শুরু করল। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং তাদের পীরকেও ওয়ালায়াতের মাকাম দান করলেন।  

১৭. হযরতওয়ালা রহ. বলেন, এক চিঠির জবাবে শায়খুল হাদিস যাকারিয়া রহ. বলেন,
تمام سنتوں کو خواہ مؤکدہ ہو خواہ زائدہ ہو دل سے محبت رکھنا لیکن بعض سنتوں پر عمل نہ کرنا جیسے کم کھانا، کم سونا اورچھٹائی پر سونا ۔
অর্থাৎ সকল প্রকার সুন্নাতকে চাই মুআক্কাদা হোক বা যায়েদা হোক আন্তরীকভাবে মুহাব্বত করবে তবে, কিছু সুন্নাতের উপর আমল করবে না। যেমন, কম খাওয়া, কম ঘুমানো এবং চাটাইয়ের উপর শোয়া। 

১৮. হযরতওয়ালা রহ. বলেন, স্কুল-কলেজ এবং বার্সিটির ছাত্রদেরকে সার্টিপিকেট দেওয়া হয় যাকে আরবীতে الشھادۃ বলে আর দেওবন্দী ধারার ফারেগ ছাত্রদেরকেও একটি সার্টিপিকেট দেওয়া হয় যাকে আরবীতে বলে السند । শাহাদাহ এবং সনদের মাঝে আকাশ-পাতাল ব্যবধান। এদুই প্রকারের সার্টিপিকেট কখনো এক হতে পারে না। 
چہ نسبت خاک را باعالم پاک * کجا عیسی کجا دجال ناپاک ۔
শাহাদাহ তো হল- কি পড়েছে তার প্রমাণ। আর সনদ হচ্ছেÑ কার কাছে পড়েছে তার প্রমাণ।  

১৯. হযরতওয়ালা রহ. বলেন, দাওয়াতুল হক কি? সকল জাহেরী ও বাতেনী আমলকে প্রত্যেক শাখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুযায়ী করে দেওয়া।  ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জিবনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মত করে নেওয়া। 

২০. হযরতওয়ালা রহ. বলেন, যখন কেউ নিজের যাহেরকে ঠিক করে তো আল্লাহ তাআলা তার বাতেনকেও ঠিক করে দেন। যেমন মূসা আ. এর যুগে যাদুকরেরা যখন মূসা আ. এর যাহেরী লেবাস অবলম্বন করেছে তো আল্লাহ তাআলা তাদের অন্তরকে ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। পক্ষান্তরে ফেরআউনের কিন্তু ঈমান নসীব হয়নি। 

২১. হযরতওয়ালা রহ. বলেন, হযরত মাও. শায়খুল হাদীস যাকারিয়া রহ. বলেন, বর্তমানে মাদারেসে দ্বীনিয়ার মধ্যে যে ফেৎনার তুফান বয়ে যাচ্ছে তা থেকে পরিত্রাণের ব্যবস্থা হল প্রতিটি মাদরাসায় যিকিরের হালকা কায়েম করা। 
(এ বিষয়ে শায়খুল হাদিস যাকারিয়্যাহ রহ. এর সাহেবজাদা  মাও. ত্বলহা রহ. ছোট্ট একটি পুস্তিকাও রচনা করেছেন مدارس میں مجالس ذکر کے قیام کی ضرورت وأہمیت   নামে। যার মধ্যে উক্ত বিষয়ে শায়খুল হাদিস রহ., মুফতী আযম শফী রহ. ও মাও. ইউসুফ বিন্নুরী রহ. তিন জন আকাবিরের ঐক্যমত বর্ণিত হয়েছে। মীযান)

২২. হযরতওয়ালা রহ. বলেন, কোন মানুষই মুক্তমনা নয় বরং প্রত্যেকেই কারো না কারো দ্বারা প্রভাবিত যাকে সে অনুসরণ করছে। যদি কেউ বড়কে মান্য না করে তো সে ছোটকে মান্য করতে হয়। যদি উস্তাদ ও শায়খের অনুসরণ না করে তো নফস ও শয়তানের অনুসরণ করতে হয়। এই নফস ও শয়তানের গোলামীর চেয়ে উস্তাদ ও শায়খের অনুসরণ নেহাত উত্তম হবে। 

২৩. হযরতওয়ালা রহ. বলেন, লুঙ্গী ও পায়জামার ক্ষেত্রে সুন্নাত হচ্ছে নিসফে সাক (হাঁটু এবং গোড়ালীর মাঝখান)। ফাতহুল বারীতে হাদিস বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ارفع إزارک إلی نصف الساق   অর্থ: তোমার কাপড় হাঁটু এবং গোড়ালীর মাঝখান পর্যন্ত উঠিয়ে নাও। (এটি একটি লম্বা হাদিসের অংশ যা আবুদাউদ শরীফেও আছে। وَارْفَعْ إِزَارَكَ إِلَى نِصْفِ السَّاقِ، فَإِنْ أَبَيْتَ فَإِلَى الْكَعْبَيْنِ، وَإِيَّاكَ وَإِسْبَالَ الْإِزَارِ  فَإِنَّهَا مِنَ الْمَخِيلَةِ ، وَإِنَّ اللهَ لَا يُحِبُّ الْمَخِيلَة অর্থ: তোমার কাপড় হাঁটু এবং গোড়ালীর মাঝখান পর্যন্ত উঠিয়ে নাও। যদি তুমি তা না কর তবে টাখনুর উপর পর্যন্ত নামিয়ে পরিধান করতে পারবে। আর অবশ্যই টাখনু ঢাকা পরিমান কাপড় ঝুলিয়ে পরিধান করবে না। কেননা এটি অহংকারের আলামত আর আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। হাদিস নং- ৪০৮৪)