শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

ফার্নিচার কর্মচারী হত্যায় অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার কারাগার থেকে সিদ্দিককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানিতে তিনি আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে’ বন্ধুদের সঙ্গে যোগ দেন পারভেজ বেপারী (২৩)। জুমার নামাজের পর আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিনেতা সিদ্দিক ২২৩ নম্বর এজাহারনামীয় আসামি।

গত ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকায় কিছু যুবক সিদ্দিককে আটক করলে পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রথমে রমনা থানায় নেওয়া হলেও পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ