বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

অনার্সে বাতিল হচ্ছে না বাংলা ও ইতিহাস-দর্শন, প্রচারিত তথ্য ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদটি প্রচারিত হচ্ছে—সেটিকে গুজব, ভিত্তিহীণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু এ কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চললেও মানবিক শিক্ষার গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো অনার্স পর্যায় থেকে বাদ দেওয়ার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকারের নেই।

নূরুল আফসার দীপু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়া উচিত।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। তবে সেই সংস্কার প্রস্তাব বা পরিকল্পনার কোথাও বাংলা, ইতিহাস কিংবা দর্শন বিষয়ে অনার্স শিক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব দেওয়া হয়নি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ