মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তথ্য নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে মাঠপর্যায়ের সব শিক্ষা অফিসকেও আগামী ৪ জুনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করে নির্ধারিত গুগল ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

মাউশির অফিস আদেশে বলা হয়, জাতীয় তথ্য বাতায়নের অধীনে মাউশির আওতাধীন আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট চালু থাকলেও সেগুলোতে প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না।

অন্যদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তা নিয়মিত আপডেট করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সব সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, সচল মোবাইল ও টেলিফোন নম্বর এবং ইমেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য প্রতিনিয়ত দৃশ্যমান ও হালনাগাদ রাখা বাধ্যতামূলক। কিন্তু মাঠপর্যায়ের অনেক অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান এই নির্দেশনা যথাযথভাবে পালন করছে না, যা অত্যন্ত জরুরি ও আবশ্যকীয় একটি বিষয়।

এই পরিস্থিতিতে, আগামী ৪ জুনের মধ্যে মাউশির আওতাধীন দেশের সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি-বেসরকারি স্কুল ও কলেজসমূহকে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা হালনাগাদ করার কাজ নিশ্চিত করতে হবে। ডিজিটাল এই কার্যক্রম সম্পন্ন করার পর একটি নির্দিষ্ট গুগল ফরম লিংকে (https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7) প্রয়োজনীয় তথ্য সাবমিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাউশি কর্তৃপক্ষ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ