মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার নজরে সানির ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমরান ওবাইদ, সাব-এডিটর

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানির (পুনঃনিরীক্ষণ) চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার (১৭ মে) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বেরিফায়ড ফেসবুক পেইজে বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুল রহমান খান নদভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানির ফলাফল চূড়ান্ত হয়েছে। নজরে সানির ফলাফল রবিবার (১৭ মে, ২০২৬) হতে বেফাকের ওয়েবসাইটে দেখা যাবে।

ফলাফল দেখতে লিংকে প্রবেশ করুন, www.wifaqresult.com

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ