বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

ফাজিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুবিধা ও মাদ্রাসা অধ্যক্ষদের অনুরোধে নতুন করে সময় ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ চলবে ১৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে সংশ্লিষ্ট ফি ব্যাংকে জমা দিতে হবে। অন্যদিকে বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আর বিলম্ব ফি-সংবলিত ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। তবে এবার ফরম পূরণের সময়সীমা আর বাড়ানো হবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহিববুল্লাহ (৩য় বর্ষ), মুরাদ হোসেন (২য় বর্ষ), এস.এম. সাদেকুর রহমান (১ম বর্ষ) ও মো. আসাদুজ্জামানের (১ম বর্ষ) সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আইসিটি শাখার যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ