মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ডেঙ্গু প্রতিরোধ, রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা জোরদারের লক্ষ্যে মুন্সীগঞ্জে ইমামদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) মুন্সীগঞ্জ সদর উপজেলা আধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে ইমাম ও ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বিশেষ করে জুমার খুতবা ও ধর্মীয় সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে।

বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রেও ইমামদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম অংশগ্রহণ করেন। এ সময় তারা ডেঙ্গু প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্প্রীতি রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ