মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ৮টি পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে বাংলাদেশে পুশইনে (অনুপ্রবেশ) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা।

মঙ্গলবার (৯ জুন) জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ১টার দিকে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ মোট আটটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকায় একযোগে এই পুশইনের চেষ্টা চালানো হয়। প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিএসএফ কৌশলে সীমান্তের লাইট বন্ধ করে দেয় এবং ‘থ্রি-টন’ ট্রাকে করে লোক নিয়ে এসে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর কড়া নজরদারি ও প্রতিরোধের মুখে বিএসএফের এই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়।

যে ৮টি পয়েন্টে পুশইনের চেষ্টা চালানো হয়, দাঁতভাঙ্গা বিওপি সীমান্ত পিলার এলাকায় ৮ থেকে ১০ জন, মোল্লারচর বিওপি এলাকায় ১০-১২ জন, ইজলামারী বিওপি এলাকায় ১২-১৩ জন, খেয়ারচর বিওপি এলাকায় ২৫-৩০ জনের একটি দলকে পুশইনের চেষ্টা চালানো হয়। এসময় তাদের এ অপচেষ্টা রুখে দেয় বিজিবি ও এলাকাবাসী।

অপরদিকে পাথরেরচর বিওপি এলাকা দিয়ে ১৮-২০ জন, বাঘারচর ও সাতানীপাড়া বিওপি : এই দুটি সীমান্ত এলাকা দিয়ে পৃথকভাবে ৭-৮ জন এবং ঝাউডাঙ্গা বিওপি এলাকা থেকেও ট্রাকে করে আনা ৮-১০ জনকে পুশইনের চেষ্টা করা হলে তা ভণ্ডুল হয়ে যায়।

জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ