সোমবার, ২৫ মে ২০২৬ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৮ জিলহজ ১৪৪৭


মেট্রোরেল ভ্রমণে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ছাড় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আগামীকাল (সোমবার, ২৫ মে) থেকে মেট্রোরেল ভ্রমণে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধীরা। এদিন দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন এবং প্রতিবন্ধী/বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ