রবিবার, ২৪ মে ২০২৬ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৭ জিলহজ ১৪৪৭


ইসলামিক ফাউন্ডেশনের আরবি ভাষা কোর্সে ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাদরাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত নাগরিকদের আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নতুন করে তিন মাস মেয়াদী ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স (বেসিক অ্যারাবিক)’–এর ২য় ব্যাচে (জুলাই–সেপ্টেম্বর ২০২৬) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এই কোর্সটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

কোর্সের বিবরণ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোর্সটির মেয়াদ তিন মাস। প্রতি সপ্তাহে তিন দিন—রবি, সোম ও বুধবার ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুইটি করে ক্লাসসহ মাসে মোট ২৪টি ক্লাস নেওয়া হবে। পরীক্ষাসহ মোট ক্লাস সংখ্যা ৭৬টি। প্রতিটি ক্লাসের সময় এক ঘণ্টা, যা বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত (সময় পরিবর্তনযোগ্য)।

যোগ্যতা ও আসনসংখ্যা

এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

ফি ও ভর্তি প্রক্রিয়া

কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত সনদ, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পূরণকৃত ফরম আগামী ২১ জুন ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।

ভর্তি ফরম সংগ্রহ করা যাবে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের ৩য় তলায় অবস্থিত ডীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে। পাশাপাশি ফরম পাওয়া যাবে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজেও।

নির্ধারিত ভর্তি ফি সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখার নির্দিষ্ট হিসাব নম্বরে জমা দিতে হবে।

ক্লাস শুরুর তারিখ ও স্থান

আগামী ১ জুলাই ২০২৬ তারিখে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসগুলো বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর পাশের মার্কেটের ওপর ৩য় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে অনুষ্ঠিত হবে।

কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে—

০১৭৩৪৬৫৬৮১৯ (প্রশিক্ষণ সহকারী)

০১৮১৬৭৬৮৪৯৬ (ভাষা শিক্ষক)

০২-৪১০৫৩২৯৪ (অফিস)

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ