বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আব্দুর রহমান চৌধুরী বলেছেন, ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ. ছিলেন একজন বিদগ্ধ আলেম, দূরদর্শী ইসলামি রাজনীতিবিদ এবং ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ এক ঈমানদীপ্ত সিপাহসালার। তিনি বলেন, উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান খতিবে আজম আল্লামা ছিদ্দিক আহমদ রহ.-এর একনিষ্ঠ শিষ্য হিসেবে আল্লামা আজিজী রহ. ইসলামি নেজাম প্রতিষ্ঠার আন্দোলনে অসামান্য অবদান রেখে গেছেন, যা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শনিবার (২৩ মে) বিকেলে কক্সবাজার ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখা আয়োজিত ‘আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ.-এর জীবন ও অবদান’ শীর্ষক আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদী ও ভারতীয় আধিপত্যবাদী অপশক্তি এবং তাদের দেশীয় সহযোগী নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ. সবসময় সোচ্চার ছিলেন। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং বাতিল শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় তাঁর সংগ্রামী জীবনধারা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।
বক্তারা মরহুমের সুন্নাতে নবভীর অনুসারী জীবন, আমল-আখলাক, জ্ঞান-প্রজ্ঞা, বিনয়, ভদ্রতা, আতিথেয়তা ও বহুমাত্রিক গুণাবলির স্মৃতিচারণ করেন।
জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা ও রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ.-এর সাহেবযাদা ও নেজামে ইসলাম পার্টির যুববিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী এবং পদুয়া জামিয়াতুল আনওয়ার হেমায়াতুল ইসলাম মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা মাহমুদুল হক সাদেকী।
জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার পৃথক অধিবেশনে স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, এডিশনাল পিপি অ্যাডভোকেট এনামুল হক শিকদার, জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শারেক, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জেইএইচএম ইউনুস, মহেশখালী উপজেলা আহ্বায়ক মাওলানা ওসমান গনি, রামু ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ, সাংবাদিক বেলাল উদ্দিন তৌহিদ, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা জামাল হোছাইন সিদ্দিকী, মাওলানা হাফেজ মুহাম্মদ সালেম, মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, অ্যাডভোকেট ঈসা মাহমুদ হাসেমী, মুফতি ইউছুফ মক্কী, হাফেজ আবু বকর ছিদ্দিক, মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা আতাউল্লাহ চৌধুরী, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ জুনাইদ, মাওলানা আনোয়ার শাহ, মুহাম্মদ অলি উল্লাহ, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ সাঈদুল হক, মুহাম্মদ অলি উল্লাহ আরজু, মুহিউদ্দিন খান, কবি আব্দুল্লাহ হোসাইনী, শেখ ফরিদ উদ্দিন, মোরশেদ হোসাইন জমিল, আহমদ ইয়াছিন, শাহেদ হোসাইন, গিয়াস উদ্দিন আলতাফী ও আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব ও কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর রচিত এবং কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজ প্রকাশিত ‘আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ.: ঈমানদীপ্ত এক সিপাহসালার’ শীর্ষক জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সবশেষে মরহুম আমীরে নেজামের রুহের মাগফিরাত এবং কক্সবাজার জেলা আমির মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালীর সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
জেডএম/
