রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ।। ২৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন যথাসময়ে হবে: ইসি সানাউল্লাহ রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ : প্রেস উইং ঢাকার অভিযোগ সরাসরি নাকচ করল ভারত, দিল্লির স্পষ্ট অবস্থান হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান ইসলামি দলগুলো কেন প্রচার পায় না ‘প্রশিক্ষিত শুটারের মোকাবিলায় সরকার কী করছে তা জাতি জানতে চায়’ ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি অতীতে কোনো নেতা পাননি - তারেক রহমানকে এমন সংবর্ধনা দিতে চায় বিএনপি সংখ্যালঘুদের আতঙ্কিত করার নতুন ষড়যন্ত্রে পতিত ফ্যাসিস্টরা: হেফাজত বেফাক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি, চলবে ৮ দিন

ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাই একটি প্রতিনিধিত্ব মূলক সংসদ গঠিত হোক, একটি ভারতীয় আধিপত্যবিরোধী সংসদ গঠিত হোক। একটি ফ্যাসিবাদবিরোধী সংসদ গঠিত হোক এবং একটি বাংলাদেশপন্থি সংসদ গঠিত হোক। সেটির জন্য যারা নিজেদের যোগ্য মনে করে, তারা সংসদে আসুক। 

রোববার (৯ নভেম্বর) রাতে কুমিল্লার একটি রেস্টুরেন্টে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি মূল রাজনীতি থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে ৫ আগস্ট পরর্বতী সময়ে অনেকে সরে গেছে। যারা এ পরিবেশে থাকতে অস্থিরবোধ করছেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের নমিনেশন দেব। 

তিনি আরও বলেন, আমরা কুমিল্লার ১১টি আসনে সৎ যোগ্য প্রার্থী দেব। আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের ৩য় সপ্তাহের মধ্যে ঘোষণা করব।

এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক হাসনাত বলেন, এ প্রার্থী ঘোষণার মাধ্যমে আমরা দলের সাংগঠনিক নির্বাচনী কার্যক্রম শুরু করব। আমরা চাই আগামী সংসদ নির্বাচনে যারা বাংলাদেশপন্থি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করে, যারা ভারতীয় আধিপত্য বিরোধিতায় বিশ্বাস করে, যারা এই গণঅভ্যুত্থান বিশ্বাস করে, সংস্কারে বিশ্বাস করে এবং যারা এই বাংলাদেশে যে জনআকাঙ্ক্ষার কারণে এ বিপ্লব হয়েছে সেটিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে আগামীর সংসদ গঠিত হোক।

এ সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ, কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ