শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: ইত্তেফাক আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবায়ের হাসান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা। সংগঠনটির আমির মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি বলেছেন, “সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ টাউন চত্বরে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি আরও বলেন, “আমরা গভীরভাবে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। এই আচরণ অব্যাহত থাকলে পতন অনিবার্য। এখনো সময় আছে—গণমানুষের চিন্তা মাথায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

সমাবেশে ইত্তেফাকুল উলামার অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, টাউন হল চত্বরের সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয় ও ময়মনসিংহ সিটি করপোরেশন অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করে শেষ হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ