শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এতে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের ধোপাকান্দি এলাকায় অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী উভয়পথেই যান চলাচল বন্ধ হয়ে যায়, যা যাত্রী ও চালকদের জন্য বিরাট ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, “আমরা আগে থেকেই বিষয়টি জানতাম এবং শিক্ষার্থীরা সকাল ১০টা ৫৫ মিনিট থেকে অবরোধ শুরু করেছে। বর্তমানে আমরা শহর হয়ে যানবাহন পার করার ব্যবস্থা করে চলেছি।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গত ২৬ জুলাই থেকে তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না পেয়ে আজ তারা অবরোধে আসেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রায় ৯ বছর আগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় এখনও ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা—মোট পাঁচটি বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে। ক্যাম্পাস নির্মাণের জন্য ইতোমধ্যে ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে, যা একনেকে অনুমোদনের প্রক্রিয়াধীন।

তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ না নিলে তারা আন্দোলন আরও জোরদার করবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ