সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে শবে বরাতের তারিখ ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম।

জানা গেছে, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়া দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে তাদের সহায়তা করছেন স্থানীয়রা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ