
|
ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৬, ০৬:০৯ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোন। শনিবার (২৮ নভেম্বর) বারিধারা জোনের উদ্যোগে আয়োজিত এ মিছিলে সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। বারিধারা জোনের সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হেফাজত নেতা মুফতি আজহারুল ইসলাম, মুফতি শরীফুল্লাহ, বনানী থানার সভাপতি মাওলানা মজিবুর রহমানসহ স্থানীয় নেতারা ও সংগঠনের কর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের বারিধারা জোনের নেতারা বলেন, দেশ ও জাতির স্বার্থে অন্যায়, নৈরাজ্য ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে। বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এমএইচ/ |