
|
জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর
প্রকাশ:
২৬ নভেম্বর, ২০২৬, ০২:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
|| আল আমীন বিন সাবের আলী || নারায়ণগঞ্জ ফতুল্লার সাইনবোর্ডে অবস্থিত জামিয়া আশরাফিয়া (মাদরাসা) শান্তিধারা'র ইসলাহি মাহফিল ও দ্বাদশ ফুযালা সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগমী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) জামিয়া আশরাফিয়া (মাদরাসা)-এর প্রাঙ্গণে উক্ত ইসলাহি মাহফিল ও ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামিয়ার বর্তমান মুহতামিম ও মুতাওয়াল্লি মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ. -এর সুযোগ্য খলিফা ও জানেশিন আল্লামা মুফতি মুফিজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে নসিহত পেশ করবেন যাত্রাবাড়ী বড় মাদরাসার মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দা.বা., ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি ও চাঁদপুর ফুলছোঁয়া মাদরাসার মুহতামিম পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দা.বা., মজুমদার ট্রাভেলসের চেয়ারম্যান ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি জিয়াউল হক মজুমদার প্রমুখ বরেণ্য ওলামা- মাশায়েখ। এদিন বাদ ফজর থেকে বিকেল পর্যন্ত জামিয়ার কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন ‘আবনাউল আশরাফিয়া’র পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর বিকেল থেকে জামিয়ার দস্তারবন্দি, পুরস্কার বিতরণ ও ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উক্ত ফুজালা সম্মেলন ও ইসলাহি মাহফিল সফল করার জন্য দীন প্রিয় তাওহিদি জনতা ও জামিয়ার প্রাক্তণ সকল ছাত্রকে শতভাগ উপস্থিত হওয়া এবং অগ্নিকান্ডের ঘটনায় যাবতীয় ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ করেছেন জামিয়ার মুহতামিম হযরতুল আল্লাম মুফতি মুফিজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আইও/ |