|| নাজমুল হুদা মজনু ||
চাইলেই সব পাওয়া যায় না এই দুনিয়ায়
তবুও মানুষ বাঁচে স্বপ্ন দেখে কত আশায়।
মনের মাধুরী মিশিয়ে আঁকে শান্তির নীড়
হারায় যে একদিন আপন স্বজনের ভিড়।
নেমে আসে ধূসর ছায়া তমসা অবেলায়।
চাইলেই সব পাওয়া যায় না এই দুনিয়ায়
তবুও মানুষ বাঁচে স্বপ্ন দেখে কত আশায়।
প্রকৃতির বুকে হাজারো শোভার সমাহার
ফুল ফসলের সবুজ জমিন সাগর পাহাড়।
জড়িয়ে আছে জীবন শত মায়া মমতায়।
চাইলেই সব পাওয়া যায় না এই দুনিয়ায়
তবুও মানুষ বাঁচে স্বপ্ন দেখে কত আশায়।
আকাশের চাঁদ তারা দেয় ছড়িয়ে আলো
ঘুচিয়ে দেয় যে অমানিশার নিকষ কালো।
অমূল্য সম্পদ মিলে অকৃত্রিম ভালবাসায়।
চাইলেই সব পাওয়া যায় না এই দুনিয়ায়
তবুও মানুষ বাঁচে স্বপ্ন দেখে কত আশায়।
এসো সবাই মিলে পরস্পরে আসি কাছে
ভুল ত্রুটি কমবেশি সবার মাঝেই আছে।
আমরা আছি মহান আল্লাহর দয়ামায়ায়।
চাইলেই সব পাওয়া যায় না এই দুনিয়ায়
তবুও মানুষ বাঁচে স্বপ্ন দেখে কত আশায়।
আইও/