রওজাতুল বানাত ঢাকার শিক্ষার্থীদের কুরআনুল কারীম সবক প্রদান ২৬ নভেম্বর 
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার রওজাতুল বানাতের শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় রাজধানীর পশ্চিম হাজারীবাগের ঝাউচর বাজারে অবস্থিত রওজাতুল বানাতের বানাত মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন জামিয়াতুল বালাগ ঢাকা ও রওজাতুল বানাত ঢাকার প্রিন্সিপাল মুফতি আহসান শরীফ।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিয়া ইসলামবাগ ঢাকার প্রিন্সিপাল মুফতি আবদুল কাইয়ূম কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, জামিয়া ইসলামিয়া দারুল হকের নায়েবে মুহতামিম মাওলানা ইসমাঈল শাহরিয়ার, মারকাযুল খিদমাহ আল ইসলামিয়া ঢাকার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ূম হানাফি, মোহাম্মদিয়া হাফেজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান এবং গজমহল বড় মসজিদের খতিব মুফতি নাসির বিন নূর।

এ ছাড়া উপস্থিত থাকবেন দারুল ফুরকান হিফজ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লাহ জাহিদ, হাজারীবাগ থানা মসজিদের ইমাম মুফতি শেখ আজিমুদ্দীন, নূরে হাদী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ ইবরাহীম, জামিয়াতুল বালাগ ঢাকার শিক্ষাসচিব মুফতি আব্দুল হামীদ এবং মুফতি জাফর আহমাদ হাফিজাহুল্লাহর খলিফা মাওলানা মাহবুবুল্লাহ আরিফ।

মাহফিলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এসএইচ/