
|
হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০
প্রকাশ:
২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ বিকাল
নিউজ ডেস্ক |
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হল। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২৫ জন, চট্টগ্রামে ১২৯, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৩ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬০ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪৬৪ জন, চট্টগ্রামে ২৩১, বরিশালে ১৪৮, সিলেটে ১৪৫, খুলনায় ১১০, ময়মনসিংহে ৮৮, রংপুরে ২৭ ও রাজশাহীতে ৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন। এসএইচ/ |