চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:২৭ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় পবিত্র বুখারি শরিফের বিশেষ দরস দেবেন ভারতের বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবুল কাসেম নোমানী।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ মোবারক মজলিস অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাদরাসার মুতাওয়াল্লি আলহাজ ইমাদুদ্দীন নোমান।

মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী দেশের উলামায়ে কেরামকে এ বিশেষ দরসে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

দুই দিনের সফরে বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় পৌঁছেছেন মাওলানা আবুল কাসেম নোমানী। সফরকালে তিনি রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনে অংশ নিয়েছেন। এ ছাড়া বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে উলামায়ে কেরামের উদ্দেশে বয়ানসহ আরও কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এসএইচ/