মিরপুরে আবার বাসে আগুন
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৬ রাত
নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাসটিতে আগুন লাগ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মিরপুরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

শাহ আলী থানার এক এসআই বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

এসএইচ/