
|
দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?
প্রকাশ:
২২ নভেম্বর, ২০২৬, ০৪:২২ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অথচ আমাদের জীবনে ইস্তিগফারের চর্চা কতটুকু? গুনাহ থেকে ফিরে আসা, নিজের ভুল উপলব্ধি করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার গুরুত্ব তুলে ধরে জুমার খুতবায় এসব কথা বলেছেন মসজিদে নববির ইমাম ও খতিব শাইখ সালেহ আল-বুদাইর। গত ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি, শুক্রবার (২২ নভেম্বর ২০২৬) মসজিদে নববি, মদিনা মুনাওয়ারায় দেওয়া খুতবায় তিনি ইস্তিগফার ও তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। খুতবায় শাইখ সালেহ আল-বুদাইর বলেন, হেদায়াতপ্রাপ্ত মানুষের অন্যতম পরিচয় হলো, সে দ্রুত নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয় এবং আল্লাহর দিকে ফিরে আসে। নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি বলেন, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিক ও জীবনে বরকত দান করেন। এটি অন্তরে প্রশান্তি এনে দেয় এবং মানুষকে আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায়। খতিব আরও বলেন, শুধু মুখে ক্ষমা প্রার্থনা করলেই প্রকৃত তাওবা হয় না। কেউ মুখে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, অথচ অন্তরে গুনাহের প্রতি আকাঙ্ক্ষা লালন করবে—এটি সত্যিকার তাওবার পরিচয় নয়। বরং তাওবার জন্য গুনাহ ছেড়ে দেওয়া, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া এবং পুনরায় সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প থাকা জরুরি। খুতবায় তিনি মুসলমানদের বেশি বেশি ইস্তিগফার করার, নিজেদের ভুল-ত্রুটি পর্যালোচনা করার এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসার আহ্বান জানান। সূত্র: দ্য গেট টু হারামাইন এসএইচ/ |