
|
৭০ সালা মহাসমম্মেলনের জন্য প্রস্তুত ধুপখোলা মাঠ
প্রকাশ:
২২ নভেম্বর, ২০২৬, ০২:০১ দুপুর
নিউজ ডেস্ক |
|| মুফতি আহসান শরীফ || ২৩ নভেম্বর শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্খিত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকার ৭০ সালা মহাসম্মেলন। এ মহাসম্মেলন প্রায় বিশ হাজার ফুজালাদের দস্তারে ফজিলত প্রদান করা হবে। ইতোমধ্যে প্রস্তুত প্রায় ৮ একরে বিস্তৃত ধুপখোলা মাঠ। বিদেশি উলামায়ে কেরাম একে একে ঢাকায় পৌঁছছেন। প্রস্তত হয়েছে মাঠের স্টেজ, প্যান্ডেল, ওয়েটিং রুম, তথ্যযাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেটিং, স্বেচ্চাসেবক কাউন্টার, উপস্থিত ইমার্জেন্সি নিবন্ধন কাউন্টার, মিডিয়া কাউন্টারসহ মাঠের গেট এবং ভেতরের অংশ। আমন্ত্রিত বিদেশি মেহমানদের মধ্যে ঢাকায় এসেছেন, পাকিস্তান মাদরাসা বোর্ড বেফাকের মহাসচিব, মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি; মাওলানা শাহ হাকিম মাজহার; মাওলানা ফয়সাল নাদিম; মাওলানা সাইয়িদ আজহার মাদানী প্রমুখ। আরও যারা আসছেন, মাওলানা ইলিয়াস ঘুম্মান। মাওলানা আওরঙ্গজেব ফারুকি, মুফতি আবুল কাসেম নোমানী সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম।
প্রথম দিন: বিকেল ৪টয় শায়খুুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে। সঞ্চালনায় থাকবেন, মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল। বয়ান করবেন, পাকিস্তান জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ; জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব, মুফতি আব্দুল মালেক; পাকিস্তান বেফাক মহাসচিব, মাওলানা হানিফ জালান্ধরি; জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ; ভিডিও কনফারেন্সে হাদীসের সবক পড়াবেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি।
প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাদের দস্তারে ফজিলত প্রদান করা হবে। এ জন্য ঢাকার বাইরের ফুজালাগণ ইতোমধ্যে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। অনেকে ঢাকায় পৌঁছেছেন। আইও/ |